তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয়তা (Information Collection)
নির্মাণ দোকান অ্যাপ্লিকেশন ও সফটওয়্যারে সঠিক হিসাব-নিকাশ বজায় রাখা ও সিকিউরিটির প্রয়োজনে নিম্নোক্ত তথ্যসমূহ সংগ্রহ করা হতে পারে:
- ব্যবসায়িক ও অ্যাকাউন্ট তথ্য: প্রতিষ্ঠানের নাম, ব্যবসার ধরন (রড, সিমেন্ট, হার্ডওয়্যার ইত্যাদি), স্বত্বাধিকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল ও দোকানের ঠিকানা।
- হিসাব ও লেনদেন ডেটা: কাস্টমার ও সাপ্লায়ারের নাম ও মোবাইল নম্বর, বিক্রয় ও চালান মেমো, বকেয়া খাতা (Due Ledger), ক্যাশ জমা-খরচ এবং ইনভেন্টরি স্টক রেকর্ড।
- ডিভাইস ও কারিগরি তথ্য: অ্যাপ ভার্সন, ডিভাইস ব্র্যান্ড ও মডেল, অপারেটিং সিস্টেম এবং ক্লাউড ব্যাকআপ সিঙ্ক স্টেটাস।